শিক্ষা মানুষকে সকল প্রকার অন্ধকার থেকে আলোর পথ দেখায়।শিক্ষাই পারে একটি জাতিকে সকল প্রকার প্রতিবন্ধকতা থেকে দূর করে বিশ্বে মাথা উচু করে দাড়াতে' এই ধ্যান ধারনাকে মাথায় নিয়ে তৎকালীন অবিভক্ত বাংলায় সেকান্দারদী গ্রামের জমিদার কামিনী কান্ত নন্দীর পুত্র প্রমোদ কান্ত নন্দী ( ডাক নাম মনা নন্দী) তাঁর স্ত্রী আনন্দময়ীর নামে তার বাড়ি পাশে আনন্দময়ী মাইনর স্কুল স্থাপনের মাধ্যমে গড়ে উঠা অত্র এলাকায় শিক্ষা বিতরনে আলোকবর্তিকা হিসেবে খ্যাত ঐতিহ্যবাহী সেকান্দারদী এ. এম. উচ্চ বিদ্যালয়।তাই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন আমার জীবনের এক উল্লেখযোগ্য অধ্যায়। এই প্রতিষ্ঠানে আমার কাছে শুধু কর্মস্থল নয় বরং একটি পরিবার একটি স্বপনের বাস্তবায়নস্থল।শুরুতে চ্যালেজ্ঞ ছিল প্রচুর । শিক্ষার্থীদের রেজাল্টের উন্নয়ন, শিক্ষক -কর্মচারীর সংকট এবং একটি মানসম্মত শিক্ষার পরিবেশ তৈরি করা ছিল প্রধান লক্ষ্য। আমি বিশ্বাস করি, শিক্ষার প্রকৃত উদ্দেশ্য শুধু ভালো ফলাফল নয় বরং শিক্ষার্থীদের চরিত্র গঠন ও সমাজে ইতিবাচক অবদান রাখতে উদ্বুদ্ধ করা।তাই স্কুলটি একটি আদর্শ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার স্বপ্ন আজও আমাকে পথ দেখায়। ভবিষ্যতে এই প্রতিষ্ঠানের সাফল্যের ধারা অব্যাহত থাকবে, এটাই আমার প্রত্যাশা।